• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী
  • নোয়াখালী সদর

সংঘর্ষে রণক্ষেত্র নোয়াখালী, জেলা ছাত্রদল নেতাসহ আহত ১০

নোয়াখালী প্রতিনিধি
  ২৯ আগস্ট ২০২৬, ২১:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নব ঘোষিত কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনমনি বাজার থেকে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের প্রধান সড়কে দফার দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জল, ইউনিয়ন ছাত্রদলের নব ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম মাসুমুর রহমান শাকিল, মো. রাব্বি ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেকস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রতনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে রাব্বি ও রতনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরিস্থিতি সামাল দিতে সুধারাম মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গেলে নব ঘোষিত কমিটির নেতাকর্মীরা প্রশাসনের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ২৫ আগষ্ট ইয়াসিন আলম হাসানকে আহবায়ক ও আবদুল্যাহ বিন আনোয়ার মাহিদকে সদস্য সচিব করে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায় কমিটি ঘোষাণা করে সদর উপজেলা ছাত্রদল। এরপর থেকে ঘোষিত কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

আজ বিকেলে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নব ঘোষিত কমিটির নেতাকর্মীরা অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের সামনে থেকে বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাগরের নেতৃত্বে পদবঞ্চিতরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

এসময় তাদের সামনে দিয়ে বিজয় মিছিলের দিকে যাওয়ায় সময় হামলার শিকার হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জল ও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম মাসুমুর রহমান শাকিল।

খবর পেয়ে নব ঘোষিত কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে মোশাররফ হোসেন সাগর ও তার অনুসারীদের ধাওয়া করে। এসময় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আরো অনন্ত পাঁচজন আহত হন।

পরে নব ঘোষিত কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে দিনমনি বাজারের যান। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সুধারাম মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ অিবস্থান দিলে নেতাকর্মীরা প্রশাসনের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন।

নব ঘোষিত কমিটির আহবায়ক ইয়াসিন আলম হাসান সদস্য সচিব ও আবদুল্যাহ বিন আনোয়ার মাহিদ অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ বিজয় মিছিলে মোশাররফ হোসেন সাগরের নেতৃত্বে পদবঞ্চিতরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ভাঙচুর করে বলেও অভিযোগ করেন তারা।

অন্যদিকে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন সাগর ও সাবেক সহ সভাপতি মীর মোশাররফ হোসেন মিঠুসহ পদবঞ্চিতদের অভিযোগ, বিগত দিনে সংগঠনের জন্য যারা শ্রম-ঘাম দিয়েছে তাদেরকে বাদ দিয়ে গত ২৫ আগষ্ট অছাত্রদের দিয়ে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম টাকার বিনিয়েময়ে অছাত্র, মাদকসেবী এমনকি শ্রমিকদের দিয়ে কমিটি করেছে বলেও অভিযোগ তাদের। ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা।

এ বিষয়ে সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম বলেন, ত্যাগী এবং যোগ্যদের নিয়ে কমিটির ঘোষণা করা হয়েছে। পদবঞ্চিতরা সব সময়ই এ ধরণের অবাস্তর অভিযোগ তুলে থাকে।

আরও পড়ুন

মুখ খুললেন দুই তরুণের মাঝে বসা ভাইরাল সেই নারী

পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

বিতর্কের শেষ নেই যুবদলে, ফের ১৮ নেতার পদত্যাগ

স্থানীয় বাসিন্দা, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেলিম বলেন, সন্ধ্যায় পর দুই পক্ষ আবার পাল্টাপাল্টি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে জেলা সদরের এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন। পরে দুই পক্ষ সড়ক ছেড়ে বাড়িতে ফিরে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে দুপুরের পর থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কেএম

  • নোয়াখালী
  • ছাত্রদল
  • রণক্ষেত্র
এ সম্পর্কিত আরও খবর
পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড়, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
নোয়াখালীতে মোটরসাইকেল চুরি বেড়েই চলেছে, টার্গেটে সংবাদকর্মীরা
নোয়াখালীতে মোটরসাইকেল চুরি বেড়েই চলেছে, টার্গেটে সংবাদকর্মীরা
নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।